Sunday, June 21, 2026

ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

ম্যালেরিয়া (Malaria) আক্রান্ত রাজ্যপালকে(West Bengal Governor) দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(HM Amit Shah)। এই মুহূর্তে জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ভর্তি রয়েছেন দিল্লির(Delhi) এইমস(AIIMS) হাসপাতালে। বুধবার দুপুর পৌনে দুটো নাগাদ হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যপালের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন শাহ। তাঁর সঙ্গে কথা বলেন।

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ধনকড়। তাঁর রক্ত পরীক্ষার পরই ম্যালেরিয়া পজিটিভ আসে। প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা হচ্ছিল বঙ্গভবনে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজ্যপালকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়।

আরও পড়ুন-ছট পুজোর পর উত্তরপ্রদেশ সফরে মমতা, জায়গায় জায়গায় খুলছে তৃণমূলের অফিস

জানা গিয়েছে, এই বছরের শুরু থেকে কলকাতায় ২৩ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ২ জন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ম্যালেরিয়া আক্রান্তের ৮০ শতাংশই কলকাতার(Kolkata) বাসিন্দা। বিধাননগর পুরসভার(Bidhannagar Municipality) দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পুরএলাকায় ডেঙ্গি আক্রান্ত হন ২৫ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী(Ajay Chakraborty) জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কলকাতাকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য যা করা দরকার সবই করা হচ্ছে।’

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...