Saturday, March 14, 2026

রেশন দোকানেই মিলবে LPG সিলিন্ডার ও আর্থিক পরিষেবা, নয়া পরিকল্পনার পথে কেন্দ্র

Date:

Share post:

এবার রেশন দোকানে(ration shop) এলপিজি(LPG) সিলিন্ডার ও বিভিন্ন সরকারি আর্থিক পরিষেবা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করল ভারত সরকার(central government)। দেশের রেশন দোকানের ব্যবসা গুলিকে লাভজনক করার পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দিতে এই উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি রাজ্য সরকারগুলির(state government) সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ের পর কেন্দ্রের এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে(Sudhanshu Pandey)।

রাজ্য সরকারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তি পেশ করে বলা হয়, দেশের রেশন দোকানগুলির ব্যবসাকে স্বচ্ছল করতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে সরকার। এখন থেকে রেশন দোকানের মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডারের পাইকারি বিক্রির কথা পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি দেশবাসীর কাছে আরও দ্রুত সরকারের বিভিন্ন আর্থিক পরিষেবা পৌঁছে দিতেও রেশন দোকান গুলোকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। পরিষেবা দিতে ডিলারদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য মুদ্রা ঋণের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:উত্তরাখণ্ড থেকে ফিরল আরও ৫ বাঙালি অভিযাত্রীর দেহ

প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে রেশন দোকানের সংখ্যা ৫.২৬ লক্ষ। এই সমস্ত রেশন দোকান গুলি থেকে সরকার বাড়তি সুবিধা দেওয়ার উদ্যেগ নিলে তাতে উপকৃত হবেন সাধারণ মানুষ পাশাপাশি সুবিধে হবে ডিলারদেরও। সম্প্রতি কেন্দ্রের এই ভার্চুয়াল বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সহ বিভিন্ন তেল বিপণন সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে সরকারের এই উদ্যোগকে রাজ্য সরকারের পাশাপাশি সাধুবাদ জানিয়েছে এই সকল সংস্থার প্রতিনিধিরাও।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...