Monday, May 11, 2026

এইমস থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।ম্যালেরিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির AIIMS-এ। বৃহস্পতিবার সকালে তিনি ছুটি পেয়েছেন।উৎসবের ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে গিয়ে মিউজিয়ামও ঘুরে দেখেন। এরপর সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি যান।
হঠাৎই জ্বর আসায় শুক্রবার রক্ত পরীক্ষা করানো হয়। রক্তে ধরা পড়ে ম্যালেরিয়ার সংক্রমণ। দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছিল রাজ্যপালের। জ্বর বাড়তে থাকায় সোমবার এইমসে ভর্তি করানো হয় তাঁকে।
তাঁর অসুস্থতার খবর পেয়ে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই বৃহস্পতিবার সকালে তিনি সুস্থ হয়ে উঠলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।যদিও বেশ কয়েকদিন তাকে ডাক্তারদের পরামর্শ আনুযায়ী চলতে হবে।
হাসপাতাল থেকে বেরিয়ে টুইট করেন রাজ্যপাল। ধন্যবাদ জানান AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলারিয়াকে। এছাড়াও ধন্যবাদ জানান নিরজ নিশ্চলকে। তিনি লিখেছেন, ‘স্বাস্থ্য সমস্যাগুলির দেখাশোনা করার জন্য ধন্যবাদ। সুস্থ হয়ে AIIMS ছাড়ছি। AIIMS এর ডাক্তার ও নার্সিং স্টাফদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।’

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...