Monday, April 6, 2026

ত্রিপুরা পুলিশ ও তৃণমূল, দুই পক্ষই অনড়, রাস্তায় ধরণায় কুণাল, সুস্মিতা, সুবলরা

Date:

Share post:

অনড় ত্রিপুরার ‘বিজেপি পুলিশ’। অনড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। ত্রিপুরা পুলিশ আগরতলার রবীন্দ্রভবন চত্বরে সভা করতে দিতে রাজি নয়। তৃণমূলও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সরিয়ে আস্তাবল মাঠে নিয়ে যেতে রাজি নয়। নিট ফল, আগরতলার রবীন্দ্রভবন চত্বরে ব্যাপক উত্তেজনা। রাস্তাতেই ধরনায় বসে পড়েছেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিসলাল সিং, জয়া দত্ত, সুদীপ রাহারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় আসা পুলিশ আধিকারিকরা কথা বলছেন ত্রিপুরা পুলিশ কর্তাদের সঙ্গে।

আরও পড়ুন- সিঙ্গুরে ডাকাত-কালীর পুজোয় এখনও চলে শতাব্দী প্রাচীন রীতি

পুলিশ অনড়। তারা বলছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সভা সরাতে হবে। আর কুণাল ঘোষ, সুস্মিতা দেব সুবল ভৌমিকরা বলছেন, সভা এখানেই হবে। স্বেচ্ছ্বাচারিতা অনেক হয়েছে। এবার বন্ধ হওয়া দরকার। রাস্তায় অবস্থানে বসছি। প্রয়োজনে সারা রাত বসে থাকব। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

ফলে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরম উত্তেজনা। র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়েছে। রাতের অন্ধকারে তবে কি পুলিশি ‘হামলা’ নেমে আসবে? আপাতত টানটান উত্তেজনার মাঝে অপেক্ষা।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...