Friday, May 8, 2026

আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হতে পারে

Date:

Share post:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (Madhyamik & HS 2022) পড়ুয়াদের জন্য আজ সোমবার একটি বিরাট ঘোষণা হতে পারে ।২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহেই মাধ্যমিক (Madhyamik) । অন্যদিকে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক (HS) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের কথা আজ ঘোষণা হওয়ার কথা আছে । আজই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হতে পারে । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই জানানো হয়েছে।

 

করোনা সংক্রমণের (Corona Pandemic) কারণে গত দু বছর ধরে শিক্ষাক্ষেত্র মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। পঠন -পাঠন ব্যাহত হয়েছে। স্বাভাবিক নিয়মে পরীক্ষা নেওয়া যায় নি । পড়ুয়ারা ঠিক ভাবে নিজেদের গড়ে তোলার সুযোগই পায়নি। এখন করোনার সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রিত হয়ে আসায় আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে সকলেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি মাসেই খুলে যাবে স্কুল। ছাত্র-ছাত্রীদের পক্ষে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত সদর্থক বার্তা বয়ে আনছে । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা শিক্ষাক্ষেত্রকে আরো উজ্জীবিত করবে তাতে সন্দেহ নেই।

জানা গিয়েছে, সমস্ত করোনা বিধি মেনে এ বছর অফলাইনে পরীক্ষা হতে পারে। তবে সিবিএসই (CBSE) কিংবা আইসিএসই-র (ICSE) মতো দু’টি সেমিস্টার নয়, এক দফাতেই হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যাবতীয় প্রশ্নের নিরসন ঘটবে আজই।

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...