Saturday, March 14, 2026

আজ আরও নামবে তাপমাত্রা, সপ্তাহজুড়ে চলবে শীতের আমেজ

Date:

Share post:

সোমবারও সকাল থেকেই (Temperature decreases) তাপমাত্রার পারদ নেমেছে কয়েক ডিগ্রি। থেকে থেকে উত্তুরে হিমেল হাওয়া বইছে ।যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে যে এটা পুরোপুরি শীত নয়, শীত আগমনের পূর্বাভাস মাত্র। তবে চলতি সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ (Winter season) থাকবে। এইরকম মনোরম আবহাওয়া আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে। গতকাল রবিবারও সকাল থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছিল। সবমিলিয়ে কালীপুজোর (Shyamapuja & Deepawali) আগেই পরিবেশে একটা শীত শীত ভাব চলে এসেছে। উত্তুরে হাওয়ায় ভর করে কলকাতায় গত চারদিনে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সেভাবে নেই । ফলে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । আকাশ থাকবে ঝকঝকে । সেইসঙ্গে শীতের আমেজ । ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ বলা যেতেই পারে । পাশাপাশি চলতি সপ্তাহেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা । সেইসঙ্গে মনোরম পরিবেশ। সব মিলিয়ে উৎসবমুখর বাঙালির জন্য এই সময়টা আদর্শ। তবে কলকাতা মহানগরীতে শীতের আমেজ ততটা প্রকট না হলেও থেকে দূরবর্তী জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি অনুভূত হবে। দুই ২৪ পরগনা , নদিয়া, বীরভূম, বর্ধমান মুর্শিদাবাদ , মেদিনীপুর সব জায়গাতেই শীতের আমেজ কিন্তু এখন থেকেই পুরোপুরি চলে এসেছে বলা যায় । পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হিমেল আমেজ আরও বেশি।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...