Saturday, March 14, 2026

সুপ্রিম রায়ে স্বস্তিতে ব্যবসায়ীরা, মিলল পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) স্বস্তি পেলেন বাজি ব্যবসায়ীরা। সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিল কালী পুজোতে বাজি পোড়ানো(firecracker) যাবে। সে ক্ষেত্রে বাজি হতে হবে পরিবেশ বান্ধব। স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে স্বস্তিতে রাজ্যে বাজি শিল্পের সঙ্গে যুক্ত ৩১ লক্ষ ব্যবসায়ী ও শ্রমিক।

গত শুক্রবার একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যে কোনরকম বাজে বিক্রি ও পোড়ানো যাবে না। সেই ধারাকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীরা। অবশেষে সেখানেই মিলল স্বস্তি। সোমবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বাজি বিক্রি ও পোড়ানোতে কোনওরকম আপত্তি নেই। তবে প্রশ্ন যেটা উঠছে তা হল পরিবেশ বান্ধব বাজি চেনার উপায় কি? কীভাবেই বা সাধারণ বাজির থেকে গ্রিন ক্র্যাকার্স বা সবুজ বাজিকে আলাদা করে চিহ্নত করা যাবে, তা স্পষ্ট নয় এখনও।

আরও পড়ুন:নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

উল্লেখ্য, রং মশাল, তুবড়ি, ফুলঝুরির মত বাজি বানিয়ে ও বিক্রি করে এরাজ্যে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩১ লক্ষ্য শ্রমিক ও ব্যবসায়ী। দীপাবলি আলোর রোশনাইয়ের আগে হাইকোর্টের রায়ে তাদের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এবার কালী পুজোয় কোনওরকম বাজি ফাটানো যাবে না। তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বাজি ব্যবসায়ীরা।

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...