Sunday, May 17, 2026

অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল ব্যবধানে জয় উদয়নের

Date:

Share post:

বিধানসভা হেরেছিলেন মাত্র ৫৭ ভোটে। উপনির্বাচনে সেই দিনহাটা কেন্দ্রেই রেকর্ড ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল (Tmc) প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল ব্যবধানে জিতলেন উদয়ন। লোকসভা থেকে বিধানসভা- গত কয়েক বছর উত্তরবঙ্গের ভোটে ছাপ রেখেছে বিজেপি। তবে এবার উপনির্বাচনের ফলাফলে একেবারেই উলট পুরাণ। দিনহাটায় (Dinhata) উদয়ন গুহর ধারে কাছে দাঁড়াতে পারলেন না বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mandal)। ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। আর অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৩০৬ টি ভোট।

এই কেন্দ্রে আগে এই কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু মন্ত্রী হতে গিয়ে বিধায়ক পদে শপথ নেননি তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেও জয়ী হন উদয়ন। নিশীথের খাস তালুকেই খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি।

আরও পড়ুন:গড়িয়াহাট জোড়া খুনকাণ্ড : ভিকি ও তার সঙ্গীর ১৪ দিনের জেল হেফাজত

একুশের ভোটে যে ভাবে তৃণমূল বিপুল ভোটে জিতেছে এরপর উপনির্বাচনে তাদের জেতাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে দিনহাটার অতীতের খতিয়ান দেখলে বোঝা যায় উদয়ন গুহর জয় আক্ষরিক অর্থেই রেকর্ড।
সুজাপুর আসনে ১,৩০,১৬৩ ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রাথী মহম্মদ আব্দুল গনি। একুশের নির্বাচনে সেটাই ছিল সবথেকে বেশি মার্জিন ছিল। উপনির্বাচনে তৃণমূলের সবচেয়ে বেশি ব্যবধানে জয় ছিল সজল পাঁজার ছেলে সৈকত পাঁজার। মন্তেশ্বর থেকে সৈকত জিতেছিলেন ১ লক্ষ ২৭ হাজার ভোটে। এর আগে সিপিআইএম জমানায় কেশপুর থেকে নন্দরানি ডল ১ লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন। সেটাই বাম জমানায় বিধানসভা ভোটে সবচেয়ে বড় ব্যবধান ছিল। এই রেকর্ডই ভেঙে দিয়েছেন উদয়ন।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...