Monday, March 16, 2026

কাবুলের হাসপাতালে ভয়াবহ জঙ্গি হামলা, বিস্ফোরণে মৃত ১৯, আহত বহু

Date:

Share post:

আরও একবার রক্তাক্ত হয়ে উঠলো আফগানিস্তান(Afghanistan)। কাবুলের এক হাসপাতলে ভয়াবহ জঙ্গি হামলায়(terror attack) প্রাণ খোয়াতে হলো ১৯ জনকে। ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই হামলার ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই এলাকার পরপর দুটি বিস্ফোরণের পাশাপাশি গুলিও চালিয়েছে জঙ্গিরা(terrorist)।

এই জঙ্গি হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী এক ডাক্তার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ঘটনার সময় তিনি হাসপাতালে মধ্যে ছিলেন। তখন বড়সড় বিস্ফোরণের শব্দ কানে আসে তাঁর। তাদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। কানে আসতে থাকে লাগাতার গুলির আওয়াজ। ওই ডাক্তারের অনুমান, হাসপাতালের ভিতর ঘরে ঘরে ঢুকে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। যদিও এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন। যদিও সাম্প্রতিক সময়ে গত তিন মাসে চারটি বড় নাশকতার ঘটনা ঘটেছে আফগানিস্থানের মাটিতে। আর এই প্রত্যেকটি হামলার পিছনে আইএসের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...