Saturday, March 14, 2026

গাছ ভাইকে ফোঁটা বোনেদের, অন্য স্বাদের সাক্ষী থাকল সবাই

Date:

Share post:

আজ ভাই ফোঁটা উৎসব রাজ্য জুড়ে। উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা ভাইকে সকল বিপদের হাত থেকে রক্ষা ও ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছেন।

তবে এ এক অন্যরকম ভাই ফোঁটা। আয়োজন করেছিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গাছকে ফোঁটা দিয়ে ভাই ফোঁটা পালন করলেন বোনেরা।
কথিত আছে, সূর্যের কন্যা যমুনা তাঁর ভাই যমের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ফোঁটা দেন। সেই থেকে বোনেরা ভাইদের শুভ কামনায় এইদিনে ফোঁটা দিয়ে আসছেন।

কিন্তু কেন গানকে ফোঁটা? আসলে বর্তমান পরিস্থিতিতে নগর উন্নয়নের নামে আমরা যথেচ্ছভাবে গাছ কাটছি। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আগামী প্রজন্মের জন্য তা অত্যন্ত ক্ষতিকারক। তাই এই অতিমারি পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এই অভিনব উদ্যোগ।

আরও পড়ুন- মহারাষ্ট্রের আহমেদনগরে হাসপাতালের ICU-তে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১০ করোনা রোগী
সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য রাজ আমলের প্রাচীন গাছে ফোঁটা দিয়ে এক অভিনব ভাইফোঁটা উৎসবের আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তারা।
শনিবার কোচবিহার স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় এই ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। রাজ আমলের প্রাচীন তল্লী গাছটিকে সাজিয়ে গাছকে ফোঁটা দেন বোনেরা। গাছে ফোঁটার মধ্য দিয়ে সবুজায়ন রক্ষার এক অভিনব বার্তা তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সবুজের দীর্ঘায়ু কামনায় এই গাছ ফোঁটার আয়োজন। ভাই ফোঁটা উপলক্ষে মিষ্টি মুখের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পথ চলতি মানুষদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন সংস্থার সদস্যরা, যা আজকের দিনটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে সবার কাছে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...