Wednesday, May 13, 2026

‘সংসদে সুব্রতদা গেলে বদলাত বাংলার চিত্র’:সমীর চক্রবর্তী

Date:

Share post:

না, আর পারলাম না, তাই আক্ষেপটা রয়েই গেল। সুব্রত মুখোপাধ্যায়ের মতো এক কুশলী রাজনীতিককে সর্বভারতীয় রাজনীতির আঙিনায় পাঠাতে পারলে হয়তো দেশের রাজনীতির মানচিত্রটাও অনেকটা বদলে যেত। তাই এই আক্ষেপটা আর যাওয়ার নয়। সুব্রতদার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে এটাই সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে। বাংলা পারল না এই কাজটা করতে। আমি নিশ্চিত ওঁর মতো একজন দাপুটে রাজনীতিক ও প্রশাসককে যদি এ রাজ্য থেকে সংসদে পাঠাতে পারতাম আমরা তাহলে জাতীয়স্তরে এক ব্যতিক্রমী নেতৃত্ব দেখা যেত। কিন্তু তা আর হল না। জীবনের ইনিংস শেষ করে চিরদিনের মতো চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। সফল রাজনীতিক, তার থেকেও সফল প্রশাসক।

আরও পড়ুন:  ‘আর ভাইফোঁটা হবে না আমাদের’: তনিমা চট্টোপাধ্যায়

কাউন্সিলর থেকে বিধায়ক। সব ভূমিকাতেই সফল সুব্রত মুখোপাধ্যায়। বঙ্গ রাজনীতির এক মহীরুহ। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল অনেক অধ্যায়। মহীরুহের পতন ঘটল বাংলায়। এই মহীরুহের হাত ধরেই ছাত্র রাজনীতিতে আমার হাতেখড়ি। তাই সুব্রতদাকে আমার রাজনৈতিক গুরু বলাই যায়। সেই গুরুকে হারিয়ে তাই আজ আমি শোকস্তব্ধ। জানি না কীভাবে এর ক্ষতিপূরণ হবে। শুধু রাজ্য রাজনীতিরই নয়, এ আমার ব্যক্তিগত ক্ষতিও। আমার মতো সুব্রতদার হাত ধরে আরও কত ছেলে রাজনীতির এই চৌকাঠে পা রেখেছে গুনে শেষ করা যাবে না। কলকাতার ছেলে সমাজবাদী পার্টির প্রয়াত নেতা অমর সিংও রাজনীতিতে নিয়ে এসেছিলেন সুব্রতদার হাত ধরেই।
[8:51 am, 07/11/2021] 9674258945:
[8:51 am, 07/11/2021] 9674258945:

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...