Friday, May 15, 2026

সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে রূপার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন অনুব্রত

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই মন্তব্যের জন্য রুপা গঙ্গোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল।

রবিবার বোলপুরের বাহিরগ্রামে একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুব্রত। সেখানে রূপার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি টুইটটা দেখেছি। আমি জানি না রূপা গঙ্গোপাধ্যায়ের মা, বাবা বেঁচে আছেন কি না। সুব্রত মুখোপাধ্যায় ওঁর বাবার তুল্য। মানুষ খারাপ হলেও, মারা গেলে তাঁকে খারাপ বলে না। আমার মনে হয়, ওঁর অভ্যাস হয়ে আছে। ওর মা-বাবা যখন মারা যায়, তখন ওর মা-বাবাকে খারাপ বলেছিল। সেই ভাষাটা ঠোঁটে লেগে আছে। মুখস্থ হয়ে আছে।’

পাশাপাশি, অন্যদিকে, কেন্দ্রের রেশন বন্ধ করা নিয়েও মোদি সরকারকে নিশানা করেন অনুব্রত। তিনি বলেন, অনেক আগেই কেন্দ্র রেশন বন্ধ করে দিয়েছে। আরও অনেক কিছুই বন্ধ করে দেবে।

আরও পড়ুন- একডালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে “সুব্রত ভবন”, বসছে প্রাণ পুরুষের পূর্ণাবয়ব মূর্তি

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...