Monday, May 11, 2026

১৬ নভেম্বর থেকে রাজ্যে চালু দুয়ারে রেশন প্রকল্প: বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

 

১৬ নভেম্বর থেকে চালু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প। মঙ্গলবার, বিধানসভায় (Assembly) দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রী জানান, আগেই প্রকল্প চালু করা হয়েছিল। তাতে সাফল্য মিলেছে। এবার তা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিশ্রুতি পালন করতে এই সরকার দায়বদ্ধ বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী। রেশন সামগ্রী মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই গাড়ি করেই রেশন যাবে পাড়ায় পাড়ায়। দুয়ারে রেশন প্রকল্পই শুধু নয়, দুয়ারে সরকার প্রকল্পও শুরু হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার-সহ অন্যান্য প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বাম সন্ত্রাসের মধ্যেই কলকাতা পুরসভা জিতেছিল তৃণমূল, ত্রিপুরায় ভোকালটনিক রাজীবের

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...