Sunday, June 7, 2026

স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের

Date:

Share post:

স্পুটনিক ভি ভ্যাকসিন (Sputnik v Vaccine) ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন ডা: শুভ্রজিৎ ভৌমিক (Subhrajyoti Bhowmik)। গত বছর ডিসেম্বর থেকে এবছর জুলাই পর্যন্ত ভারতে এর ক্লিনিকাল ট্রায়াল হয়। অংশগ্রহণ করেন অনেকে। তাঁদের থেকে পাওয়া কার্যকারিতা এবং সুরক্ষা ডেটার ভিত্তিতে স্পুটিনিক ভি-কে জরুরি ভ্যাকসিন হিসাবে অনুমোদন দেওয়া হয়। লক্ষ লক্ষ ভারতীয় স্পুটিনিক ভি ভ্যাকসিন পেয়েছেন। তাারা কোউইন (Cowin) অ্যাপ থেকে এর শংসাপত্র পেয়েছেন। শুধুমাত্র রাজ্যের অংশগ্রহণকারীরা কোনও শংসাপত্র পাননি বলে অভিযোগ।

ফলে যাঁরা বিমানে যাতায়াত করেন বা কোন সরকারি জায়গায় কাজে যান, সেইসব অংশগ্রহণকারীরা সমস্যায় পড়ছেন। কারণ তারা টিকার শংসাপত্র দেখাতে পারছেন না। কলকাতায় ৫০ জন অংশগ্রহণকারীর হয়ে এর আগেও কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন শুভ্রজ্যোতি ভৌমিক। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি।

আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজোয় রাতের বিধিনিষেধে ছাড় ঘোষণা রাজ্যের

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...