Saturday, May 16, 2026

ভয়ঙ্কর! বিলাসবহুল গাড়ি পিষে দিল একাধিক বাইক: মৃত ১, জখম বহু

Date:

Share post:

ভয়ঙ্কর দুর্ঘটনা। মঙ্গলবার রাজস্থানের (Rajasthan) যোধপুরে (Jodhpur) একটি গাড়ি সজোরে ধাক্কা মারে বাইক আরোহীদের। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৮ জন জখম হয়েছে।

গাড়ি দুর্ঘটনার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল গাড়ি একটি অস্থায়ী দোকানে ধাক্কা মারার আগে একধিক বাইককে ধাক্কা মারতে মারতে আসছে। জানা যাচ্ছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিল। সূত্রের খবর, চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

খবর পেয়ে বাসনী থানার পুলিশ (Basani Police Station) ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের যোধপুরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ গাড়িটিকে আটক করেছে।

আরও পড়ুন-পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ব্যবসায়ীদের কাছে সবজির দাম বেশি না নেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর

এরই মধ্যে আহতদের সঙ্গে দেখা করতে বিমানবন্দর থেকে সরাসরি AIIMS-এ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot)। মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে যে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এবং একটি ১৬ বছর বয়সী ছেলে মারা গিয়েছে।

মৃতদের জন্য শোক প্রকাশ করে, মুখ্যমন্ত্রী গেহলট ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া নিয়মানুযায়ী যা যা ত্রাণ প্রয়োজন তা জেলা প্রশাসন দেবে বলে জানান তিনি।

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...