Wednesday, May 6, 2026

নিম্নচাপের ভ্রুকুটির জেরে উধাও শীতের আমেজ, কবে থেকে বৃষ্টি ?

Date:

Share post:

কালীপুজোর পর থেকেই উত্তরে হাওয়ার দাপটে শীতের আমেজ জমিয়ে উপভোগ করছিলেন রাজ্যবাসী। কিন্তু শুরুতেই দোসর নিম্নচাপ। বৃহস্পতিবার থেকেই তা এগোতে শুরু করেছে তামিলনাড়ুর উপকূলের দিকে। এই নিম্নচাপ যত এগোবে উপকূলের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তত জলীয় বাষ্প প্রবেশ করবে। এর জেরেই সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

 

আরও পড়ুন:সাবেকি লাল রঙ অতীত, লেপ- বালাপোষের গায়ে এখন তৃণমূলের প্রতীক !

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। যার জেরে শীত শীত ভাব খানিকটা হলেও কমবে। অন্যদিকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার দরুণ আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে,  শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়।

বৃহস্পতিবার কলকাতায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...