Wednesday, May 6, 2026

শহরে ফের সাইবার প্রতারণা, ভুয়ো ওয়েবসাইটে ৫২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

Date:

Share post:

ভুয়ো ওয়েবসাইট খুলে শহরে রমরমিয়ে চলছে সাইবার প্রতারণা। আর সেই প্রতারণার শিকার হয়ে ৫২ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যবসায়ী(businessman)। প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক জালিয়াতকে(Frud) পাকড়াও করেছে পুলিশ(police)। ধৃতের নাম শিবু সারাং রায়।

জানা গিয়েছে, ব্যবসার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ওই ওয়েবসাইট থেকে ৫২ লক্ষ টাকার জিনিস অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। টাকা ট্রান্সফারের পর আশ্বাস দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে সব জিনিসপত্র তিনি পেয়ে যাবেন। তবে সময় পেরিয়ে গেলেও জিনিসপত্র ও টাকা কোনটাই ফেরত আসেনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি। আর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুন:বন্ধ রবীন্দ্র সরোবর, নিয়ম মেনেই ছট পুজো সারলেন পুণ্যার্থীরা

পুলিশ সূত্রে খবর, দেশের একটি বেসরকারি ব্যাঙ্ক এবং থাইল্যান্ডের দু’ টি ব্যাঙ্কে ওই টাকা ট্রান্সফার করতে বলা হয়েছিল তাঁকে। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে জানা যায় মুম্বাই থেকে চলছিল এই প্রতারণার কারবার। পাশাপাশি বিহারের দ্বারভাঙ্গা জেলার যোগ রয়েছে। মধুপুর এবং দ্বারভাঙায় তল্লাশি চালিয়ে আটক করা হয় অভিযুক্তকে। অভিযোগ, ৩৪ বছরের ওই যুবক শিবু একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল। এবং কমদামে জিনিসপত্র বিক্রির টোপ দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করত সে।

Related articles

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...