Friday, May 22, 2026

সিবিআই বনাম সিবিআই দন্দ্ব গড়াল প্রধানমন্ত্রী দফতরে, ইস্তফা দিতে চান আধিকারিক

Date:

Share post:

ব্যক্তিগত আক্রোশের জেরে কাজ করতে দেওয়া হচ্ছে না। সহকর্মীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি দিলেন সিবিআইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট নমো প্রকাশ মিশ্র(Namo Prakash Mishra)। যার জেরে ফের একবার প্রকাশ্যে চলে গেল সিবিআই(CBI) বনাম সিবিআই দন্দ্ব।

দেশের প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়ে সিবিআই আধিকারিক লিখেছেন, “আমার দফতর নরক হয়ে গিয়েছে। ব্যক্তিগত আক্রোশের জন্য গত ৩ বছর ধরে কোনও কাজের দায়িত্ব দেননি সিনিয়র আধিকারিকরা”। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমাকে সিবিআই ছাড়ার অনুমতি দিন। পেনশন, গ্র্যাচুইটির মতো আর্থিক সুবিধা সরকারের কাছ থেকে চাই না। আমার গ্র্যাচুইটির টাকা অমিত কুমার, আইপিএস রামগোপাল গর্গ এবং পেনশনের টাকা অজয় ভটনাগরকে দিয়ে দিন। ওঁদের আমার চেয়ে বেশি অর্থের দরকার।” তারে চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, ২০১৯ সালের সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রকাশ মিশ্র। তখন সিবিআই আধিকারিক অজয় ভটনাগরের বিরুদ্ধে ভুয়ো সংর্ঘষের অভিযোগ করেছিলেন তিনি। যদিও খুব ভয় আধিকারিকের চিঠির প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি অমিত কুমার ও গর্গ।

 

Related articles

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...