Wednesday, May 13, 2026

Fire:টালিগঞ্জের অশোকনগরে নির্মীয়মান বাড়িতে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

রাতের কলকাতায় ফের বিধ্বংসী আগুন। সোমবার গভীর রাতে টালিগঞ্জের অশোকনগর বাজারে একটি নির্মীয়মাণ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ।

আরও পড়ুন:Fake Account:খোদ পুলিশ কমিশনারের নামে ভুয়ো প্রোফাইল, তদন্তে লালবাজার

টালিগঞ্জের অশোকনগর বাজার এলাকায় একটি নির্মীয়মান বাড়ির দোতলায় গতকাল আচমকাই আগুন লাগে।  রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এলাকাবাসী ওই বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। তখন আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।  তরিঘড়ি দমকলে খবর দেওয়া হয় । এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই আগুন তা খতিয়ে দেখছে পুলিশ।

বড়িটির দ্বিতীয় তলায়  মজুত ছিল কাঠ, বাঁশ, প্লাইউডের মতো দাহ্য পদার্থ।  মজুত দাহ্য পদার্থ থেকেই শর্ট সার্কিট ঘটে আগুন লাগারঘটনা ঘটেছে বলে  প্রাথমিকভাবে মনে করছে দমকলবাহিনী।তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভাতে সচেষ্ট হয় দমকলবাহিনী। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...