Thursday, May 28, 2026

Prosenjit Chatterjee-jeet : বাংলা ছবিতে এই প্রথমবার প্রযোজক জিৎ ,অভিনেতা প্রসেনজিৎ

Date:

Share post:

এই প্রথমবার প্রযোজক জিৎ (jeet) । অভিনেতা প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) । ছবির নাম ‘আয় খুকু আয়’। প্রসেনজিৎ জিতের প্রযোজনায় অভিনয় করছেন এ ঘটনায় যতটা না চাঞ্চল্য আছে তার থেকেও আরো একটা মজার খবর আছে । এই ছবিতে একদম অন্যরকম লুকে ধরা দেবেন প্রসেনজিৎ। এখানে প্রসেনজিতের ডবল রোল । বাবা মেয়ের মানসিক টানাপোড়েনের গল্প । সাদামাটা চেহারার এক বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ । আর এই নতুন ‘লুকে’ এত সুন্দর মানিয়েছেন তিনি যে ইন্ডাস্ট্রির সকলে অবাক হয়ে গিয়েছেন । অবাক হয়ে গিয়েছেন প্রসেনজিৎ এবং জিৎ দুজনেই । এই ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রানি রাসমণি ধারাবাহিক খ্যাত দিতিপ্রিয়া।

ছবিটি নিয়ে দর্শকমহলে প্রবল আগ্রহ তৈরি হলেও বড় পর্দায় আসতে কিছুটা সময় লাগবে। কারণ সবেমাত্র শুটিংয়ের কাজ শুরু হয়েছে।

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...