Sunday, March 15, 2026

Liquor Price: দাম কমল মদের, দেখে নিন নতুন দামের তালিকা

Date:

Share post:

সুখবরটা আগেই এসেছিল। এবার পাকাপাকিভাবে সিলমোহর পড়ে গেল। পূর্ব ঘোষণামতোই মঙ্গলবার থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমল। কোন মদের কত দাম হবে তারও একটি নতুন তালিকা প্রকাশও করেছে রাজ্য আবগারি দফতর। আগামী মাসেই বড়দিন। তার পর ইংরেজি নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। উৎসবের ধামাকা শুরুর আগে বিলিতি মদের দাম কমায় পোয়া বারো সুরাপ্রেমীদের।

আবগারি দফতর যে তালিকা প্রকাশ করেছে তাতে দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ার— সব কিছুরই।

এখন দেখে নেওয়া যাক জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মদের দাম কমে কত হল-

  • ডিএসপি ব্ল্যাক হুইস্কির দাম সবচেয়ে কম হচ্ছে। ৯০ মিলি বোতলের দাম করা হল ৯০ টাকা।
  • রয়্যাল স্টাগ ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৭১০ টাকা।
  • ব্লেনডার্স প্রাইড ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৯২০ টাকা।
  • স্টারলিং রিসার্ভ বি৭-এর ৭৫০মিলি বোতলের দাম করা হয়েছে ৬৬০ টাকা।
  • ম্যাকডোয়েল নম্বর ওয়ান প্রিমিয়াম হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম হয়েছে ৬২০ টাকা।
  • ম্যাকডোয়েল নম্বর ওয়ান সুপিরিয়র হুইস্কির ৭৫০মিলি বোতলের দাম ৫৯০ টাকা।
  • অফিসার্স চয়েস ডিলাক্সের দাম হল ৫০০ টাকা।
  • ইম্পেরিয়াল ব্লু ক্লাসিক গ্রেইন হুইস্কির নতুন দাম হল ৫৯০ টাকা।
  • ওল্ড মঙ্ক ও ম্যাকডোয়েল নম্বর ১ সেলিব্রেশন রামের ৭৫০মিলি বোতলের দাম হল ৫৪০ টাকা।

অপরদিকে বিয়ারের দামও কমেছে।

  • ৬৫০ মিলি বাডওয়েইজার ম্যাগনামের নতুন দাম হল ১৪৫ টাকা।
  • ৬৫০ মিলি কার্লসবার্গ স্মুথ প্রিমিয়ামের নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি হেওয়ার্ডস ৫০০০ এর নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি কিংফিশার স্ট্রং প্রিমিয়ামের নতুন দাম হল ১২০ টাকা।
  • ৬৫০ মিলি টিউবর্গ ক্লাসিকের নতুন দাম হল ১৩৫ টাকা।

আরও পড়ুন- Swami Vivekananda Merit-cum-Means Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, বিস্তারিত জানুন…

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...