Wednesday, May 13, 2026

Elephant Death : ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যু জলপাইগুড়িতে 

Date:

Share post:

বুধবার সকালে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তর্গত মোগলকাটা রাভা বস্তিতে একটি হাতির মৃত্যু হয়েছে (Adult Elephant death at Jalpaiguri) । বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হাতির দেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বনদফতর সূত্রের খবর মৃত হাতিটি পুরুষ সাব অ্যাডাল্ট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরইমধ্যে মৃত হাতিটিকে দেখতে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে তদন্তে বনদফতরের কর্মীরা। কীভাবে হাতিটির মৃত্যু হয়ছে তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকাবাসীরা জানিয়েছেন মাঝেমধ্যেই ওই এলাকায় খাবারের খোঁজে ঢুকে পরে হাতির দল। মনে করা হচ্ছে ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় চলে আসে।

এরইমধ্যে মাসখানেক আগে মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির উদ্ধার হয়েছিল। সেই হাতিটিরও মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বলে অনুমান করা হয়। বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...