Wednesday, May 13, 2026

POCSO:যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে ত্বকের স্পর্শ জরুরি নয়,ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সরাসরি ত্বকের স্পর্শ না হলেও তা যৌন নিগ্রহের মতো অপরাধভুক্ত। বৃহস্পতিবার ‘শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন’(পকসো) সংক্রান্ত এক মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। এ বিষয়ে বম্বে হাইকোর্টের রায়কে খারিজ করে বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চে রায়ের শুনানি দেন।বিচারপতি জানিয়েছেন, যৌন নিগ্রহের উদ্দেশ্য ছিল কিনা সেটা বিচার্য বিষয়। সেখানে ত্বকের স্পর্শ না হলে পকেসো(POCSO) আইন লাগু হবে না সেটা একেবারেই সঠিক সিদ্ধান্ত  নয়।

আরও পড়ুন:দীর্ঘদিনের খনি সমস্যা সমাধানে তৃণমূলেই আস্থা গোয়া ফাউন্ডেশনের

১২ বছর বা তার কম বয়সের শিশুদের পোশাকের ওপর দিয়ে কোনওরকম স্পর্শ বা হেনস্তা করা হলে তা যৌন নির্যাতন হিসেবে বিবেচিত হবে না, পকসো আইনের একটি মামলার শুনানিতে এমনই রায় দিয়েছিলেন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা রায় । নজিরবিহীন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের ওই রায়কে ‘অযৌক্তিক’ বলেছে। তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, পকসো আইন প্রয়োগের ক্ষেত্রে ‘ত্বক স্পর্শ করা অপরিহার্য’ এমন ‘সঙ্কীর্ণ পর্যবেক্ষণ’ শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধের পরিপন্থী। বৃহস্পতিবার মামলা চলাকালীন বিচারপতি বেলা ত্রিবেদি বলেন, ত্বকের স্পর্শ বা শারীরিক স্পর্শ না হলেও পকসো আইনের ধারায় লাগু করা যাবে না, তা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। বিচারপতির বক্তব্য, কী উদ্দেশ্য নিয়ে স্পর্শ করা হচ্ছে সেটাই বিচার্য বিষয়। জামাকাপড়ের ওপর দিয়েও যদি অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে শরীরে স্পর্শ করা হয় বা গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই পকসো আইনের ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...