Sunday, May 17, 2026

Dr eating cowdung : ভাইরাল ভিডিওতে চিকিৎসকের দাবি গোবর -গোমূত্র খেয়ে ভালো আছেন, সমালোচনা সর্বত্র

Date:

Share post:

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (Social Media) একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে মনোজ মিত্তল নামে হরিয়ানার (Mbbs of Haryana eating cowdung) এক চিকিৎসক গোবর খাচ্ছেন , গোমূত্র খাচ্ছেন। ভিডিওতে সেই চিকিৎসক দাবি করেছেন, গোবর দেহ, মন ও আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে আরও দেখা গেছে হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসক একটি গোয়ালঘরে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে বক্তব্য রাখছেন। সেগুলির উপকারিতা সকলকে বোঝানোর চেষ্টা করছেন। এমন কী দেখা গিয়েছে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নিচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন তাঁর মা প্রত্যেক দিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।

একজন চিকিৎসকের প্রকাশ্যে এভাবে গরুর শরীর থেকে নির্গত বর্জ্য খেয়ে দেখিয়ে ভিডিও প্রকাশ করায় যারপরনাই চাঞ্চল্য ছড়িয়েছে । সোশ্যাল মিডিয়ার দৌলতে ওই চিকিৎসকের প্রকাশিত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল । সকলের হাতে হাতে ঘুরছে আর সেখানেই প্রশ্ন উঠেছে গরুর দেহ থেকে নির্গত বর্জ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজনীয়। চিকিৎসক মহলেও এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । চিকিৎসকদের সংখ্যাগরিষ্ঠের দাবি গোবর বা গোমূত্র স্বাস্থ্যের পক্ষে লাভজনক এই দাবির সপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানসম্মত কোনো গ্রহণযোগ্য যুক্তিও নেই। কিন্তু প্রকাশ্যে এভাবে খোদ একজন চিকিৎসকই গোবরের সুফল নিয়ে সওয়াল করায় চিকিৎসক মহলেই এ নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...