Sunday, June 21, 2026

Malda: স্টপেজের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে ধর্নায় তৃণমূল বিধায়ক

Date:

Share post:

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর জংশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন এলাকার বিধায়ক তজমুল হোসেন।  দু’দিন আগেই তিনি বিধানসভাতে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত করা হচ্ছে কুমেদপুর জংশনকে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গ্রামবাসীদের ধর্নার ১১তম দিনে এদিন গ্রামবাসীদের সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে পড়েন বিধায়ক।

আরও পড়ুন:ত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ

প্রসঙ্গত, বিহার সীমান্তে অবস্থিত কুমেদপুর জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। অতিমারি পর্বের আগে এই জংশনে সাতটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেনেরও স্টপেজ ছিল। তবে, করোনা আবহে সমস্ত স্টপেজ তুলে নেওয়া হয়েছে। তাই এদিন সকাল থেকেই স্টপেজের দাবিতে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তৃনমূল বিধায়ক।

বিধায়ক তজমুল হোসেন জানান, প্রয়োজনে স্টপেজের দাবিতে দিল্লিতে গিয়ে রেল দফতরে যোগাযোগ করবেন। গ্রামবাসীদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...