Saturday, June 20, 2026

ISL: আইএসএলের প্রথম ম‍্যাচে ড্র এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আইএসএলের ( Isl) প্রথম ম‍্যাচে ড্র এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal)। রবিবার জামশেদপুর এফসির (Jamshedpur Fc) সঙ্গে ১-১ গোলে ড্র করল মানোলো দিয়াজের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন পর্চে।

ম‍্যাচে এদিন শুরুতে আক্রমণের দাপট দেখায় এসসি ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমন হানায় জামশেদপুর এফসির বিরুদ্ধে। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলটি করেন পর্চে। এর কয়েক মিনিটের ব‍্যবধানে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন টমিস্লাভ মার্সেল। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপরই পাল্টা আক্রমণ চালায় জামশেদপুর। যার ফলে প্রথমার্ধের শেষ লগ্নে সমতা ফেরায় জামশেদপুর। জামশেদপুরের হয়ে সমতা ফেরান পিটার হার্টলি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে বেশ ফ‍্যাকাশে দেখায় লাল-হলুদ ব্রিগেডকে। দ্বিতীয়ার্ধে দাপট দেখায় জামশেদপুর এফসি।  একের পর এক আক্রমণ চালায় তারা। তবে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় জামশেদপুর।

ম‍্যাচে এদিন স্ট্রাইকার হিসেবে ড্যানিয়েল চিমাকে সামনে রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ। প্রথম ম্যাচে সে ভাবে ছাপই ফেলতে পারলেন না লাল-হলুদের এই বিদেশি ফুটবলার।

আরও পড়ুন:Sourav Ganguly: ম্যাচের আগে ‘ইডেন বেল’ বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে নামবে এসসি ইস্টবেঙ্গল।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...