Friday, May 15, 2026

Dubarajpur: ব্যাপক সংঘর্ষ দুবরাজপুরে, জখম একাধিক

Date:

Share post:

ব্যাপক সংঘর্ষ দুবরাজপুরে (Dubarajpur)। জখম হয়েছেন একাধিক। শান্ত বাংলাকে অশান্ত করার জন্য চক্রান্ত শুরু করেছে বিজেপি (BJP)। এলাকার বিজেপির বিধায়ক ক্রমশ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি সৃষ্টি করছেন। দুবরাজপুর (Dubarajpur) বিধানসভার পদুমা গ্রাম পঞ্চায়েতের গাড়াঁ গ্রামে বাংলা আবাস যোজনার বাড়ি বিলি নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের মাঝে পড়ে সাত জন গ্রামবাসী গুরুতর জখম হয়।

মঙ্গলবার সকালে দুবরাজপুর বিডিও অফিস থেকে সরকারি আধিকারিক যায় বাড়ির নাম নথিভুক্ত করতে। সেসময় বেশ কয়েকজন যুবক দাবি করে তাদের আগে বাড়ি দিতে হবে। সে সময় উপস্থিত অন্যান্য গ্রামবাসীরা তীব্র বিরোধিতা করে।  এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট, বোমা ছোড়ে, এমনকি গুলি চালানো হয় বলে এলাকাবাসীদের দাবি।

আরও পড়ুন: Sudip Roy Barman: সিপিএমের গুন্ডাদের নিয়ে রাজ্য চালাচ্ছে বিপ্লব দেব, বিস্ফোরক সুদীপ রায় বর্মন

ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থেকে বিশাল পুলিশ (Police) বাহিনী গ্রামে যায়  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন , “ঘটনার খবর পেয়েছি। পুলিশকে বলা হয়েছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে এলাকায় শান্তি বজায় রাখতে। এই সংঘর্ষের ঘটনার পিছনে এলাকার বিজেপির বিধায়কের উস্কানি আছে কিনা সে বিষয়টি ও আমরা তদন্ত করে দেখব।”

দুবরাজপুর থানার পুলিশ সূত্রে খবর, আপাতত গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendranath Tripathi) জানিয়েছেন , সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...