Saturday, April 4, 2026

Tripura Violence: পুরভোটের আগেরদিনই ত্রিপুরার সন্ত্রাস নিয়ে মোদির কাছে নালিশ মমতার

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, নয়াদিল্লি

রাত পোহালেই ত্রিপুরায় পুরভোট। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) কড়া নির্দেশ দিয়েছে ত্রিপুরা (Tripura) সরকারকে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে নালিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ত্রিপুরায় আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সন্ত্রাস চলছে। আর বিরোধীদের মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। সম্প্রতি, তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, ‘‘সায়নীর মতো জনপ্রিয় শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই বিষয় নিয়েও কথা বলেছি।’’

একই সঙ্গে ত্রিপুরায় সংবাদমাধ্যমের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা থেকে সাংবাদিকরা গেলে কোয়ারেন্টাইনের নাম করে তাঁদের আটকে রাখা হচ্ছে। ত্রিপুরার পুরভোটের আগের দিন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানালেন মমতা।

আরও পড়ুন- Biplab Dev: বিপ্লব দেবের OSD-কে তলব কলকাতা পুলিশের, হাজিরা এড়ালে হতে পারেন গ্রেফতার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...