Thursday, May 7, 2026

Sayoni Ghosh: আজ বা কাল কষিয়ে গণতন্ত্রের চড় খাবে বিজেপি, ত্রিপুরা পুরভোট নিয়ে ঝাঁঝালো টুইট সায়নীর

Date:

Share post:

রীতিমতো সন্ত্রাসের আবহে আগরতলা পুরসভার ভোটগ্রহন চলছে।সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বেশ কিছু জায়গায় অশান্তির খবর মিলেছে।একের পর এক অভিযোগ তুলেছে সে-রাজ্যের বিরোধীরা। মক পোলের সময় তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরভোটে আগের রাতেই প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।
সিপিএম অভিযোগ করেছে, বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখল করছে শাসকদল বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলের নেত্রী সায়নী ঘোষের টুইট, ‘ ত্রিপুরা বিজেপি মনে করে তারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টকে স্পষ্ট অবজ্ঞা করা হচ্ছে। আগরতলা থেকে অবিরাম হুমকি ও হিংসার খবর আসছে। গণতন্ত্রই শেষ কথা বলবে এবং আজ বা আগামীকাল কষিয়ে চড় খাবে বিজেপি।

 

আরও পড়ুন- ডিসেম্বরে বঙ্গ সফর, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমের টুইটে জল্পনা
এরপর সায়নী কটাক্ষ করে বলেছেন , ‘ ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। সেখানে কোনও মানুষই নিরাপদে নেই। সামগ্রিক পরিস্থিতিতে তিতিবিরক্ত ত্রিপুরাবাসী বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে চাইছে। ‘

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...