Saturday, March 14, 2026

Firhad Hakim: “ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই সরকার বানাবে”, দাবি ফিরহাদ-এর

Date:

Share post:

ত্রিপুরা, গোয়ার পর এবার মেঘালয়েও পৌঁছে গিয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ জন কংগ্রেস বিধায়ক। এরপর এক সাংবাদিক সম্মেলনে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)বলেন,”প্রথমে বৃহৎ বিরোধী দল হিসাবে তারপর ভারতবর্ষের প্রথম সেবক দল হবে। এতদিন শাসকদলরা কাজ করত। এবার সেবক দল কাজ করবে। মানুষের সেবা করবে। যেটা বাংলায় করছি আমরা।”

আরও পড়ুন:Meghalaya: কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ বিধায়ক, মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল

এদিকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতার পুরভোটের দিন ঘোষণা করতেই একসঙ্গে পুরভোটের দিন ঘোষণার দাবি করে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,  “বিজেপি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছে এবং সেই কারনেই তারা ছন্নছারা হয়ে গেছে।বাংলার পক্ষে ভাল। মানুষের পক্ষে ভাল। বিজেপি যত হারিয়ে যাবে তত ভাল। ” পাশাপাশি তিনি এও বলেন, “পশ্চিমবঙ্গে বাম (Left Front) সরকারের আমলে তৃণমূল বহু নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছে। কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়েও কখনও নির্বাচন বন্ধ করার জন্য আদালতে যাননি তারা।”

বৃহস্পতিবার ত্রিপুরার পুরভোট(Tripura Municipal Election) প্রসঙ্গে ফিরহাদ বলেন,”ত্রিপুরায় মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ বিপ্লব দেবের সরকার। এর জবাব তৃণমূল দেবে। তিনি হুঁশিয়ারি দেন বিজেপি ভোট লুঠ করতে পারে কিন্তু মানুষের অধিকার লুঠ করতে পারবে না। তিনি দাবি করেন মানুষের মনের মধ্যে তৃণমূল(AITMC) ঢুকে গেছে এবং ভবিষ্যতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই সরকার বানাবে।”


spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...