Thursday, May 14, 2026

Biman Banerjee: বিলে যেন দ্রুত সম্মতি দেন রাজ্যপাল: ধনকড়ের ভূমিকায় ক্ষুব্ধ স্পিকার

Date:

Share post:

“সমন্বয় না হলে উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য রাজ্যপাল(Governor) ও রাষ্ট্রপতির কাছে যে সমস্ত বিল পাঠানো হচ্ছে আশা করি তারা তাতে দ্রুত সম্মতি দেবেন।” বিধানসভায় সংবিধান দিবস পালন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এই ভাষাতেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) উদ্দেশ্য করে আক্রমণ শানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

শুক্রবার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমরা যাঁরা বিধায়ক নির্বাচিত হই। তাঁদের সংবিধান জানা উচিত। সম্যক ধারণা থাকা উচিত। রাজ্যপাল ও বিধানসভা পৃথক পৃথক সংস্থা। তাদের সম্বনয় রেখে এগোনো উচিত। তা হলে এগোনো যায়। আমাদের কাজ কী কী তা স্পষ্ট করে বলা আছে। সেভাবেই এগোনো উচিত। বিলে যেন দ্রুত গতিতে সম্মতি দেন রাজ্যপাল। দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতিও তাই করবেন আশাকরি।” শুধু তাই নয়, সেন্ট্রাল হলে বিরোধীদের অনুপস্থিতি প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমকে স্পিকার বলেন, কার কী রাজনৈতিক এজেন্ডা বলতে পারব না। এখানে কেন আসেননি সেটা বিরোধীদের জিজ্ঞাসা করুন।

আরও পড়ুন:Mumbai Attack: ২৬/১১ মুম্বাই হামলা : ১৩ বছর পরেও তদন্ত আটকে আছে পাকিস্তানে

উল্লেখ্য, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। নানা ইস্যুতে বারবার সংঘাতে নেমেছে রাজ্যপাল ও সরকার। রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ বিধানসভায় একের পর এক উন্নয়নমূলক বিল পাস হলেও সেই বিল স্বাক্ষর করছেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ইস্যুতেই এবার সংবিধানকে তুলে ধরে রাজ্যপালের দায়িত্ব বুঝিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...