Tuesday, June 23, 2026

রোহিঙ্গা শিবিরে জেহাদি কার্যকলাপ, মুম্বইয়ের ধাঁচে জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ

Date:

Share post:

মানবিকতাকে গুরুত্ব দিয়ে মায়ানমার থেকে আসা ১১ লক্ষ রোহিঙ্গাকে(Rohingya) আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে সেই আশ্রয় এখন বাংলাদেশের কাছে অত্যন্ত মাথাব্যথার কারণ। জানা যাচ্ছে, বাংলাদেশের(Bangladesh) সেই সকল রোহিঙ্গা শিবির এই মুহূর্তে সন্ত্রাসবাদের(Terrorism) চারণভূমি হয়ে উঠেছে। রমরমিয়ে চলছে মাদক পাচার। পরিস্থিতি এতটাই গুরুতর যে বাংলাদেশে মুম্বইয়ের(Mumbai) মত জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার শিল্পকলা অ্যাকাডেমিতে ‘মুম্বই জঙ্গি হামলার ১৩তম বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোকচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তিনি বলেন, “আপনারা দেখেছেন, মায়ানমার থেকে ১১ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জোর করে আমাদের দেশে, ঠেলে দেওয়া হয়েছে। আমরা এটুকু বলতে চাই, এই যে ১১ লক্ষ, এখান থেকেও সন্ত্রাসবাদের উত্থান হতে পারে। তাদের সহজেই ফাঁদে ফেলে জঙ্গিরা। কাজেই এই সমস্যাটা যদি শিগগিরই শেষ না হয়, তাহলে হয়তো আমাদের নতুন মাত্রার জঙ্গির উত্থান হয়েও যেতে পারে।”

আরও পড়ুন:Kolkata Municipal Election:পুরভোটে মেয়রের মুখ ছাড়াই ময়দানে তৃণমূল, ‘নেত্রীই জীবনের আদর্শ’ বললেন ফিরহাদ

যদিও সন্ত্রাসবাদ মোকাবিলায় বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী আমরা ঢেলে সাজিয়েছি। তারা যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত। সেজন্যই এখন যে কোনও বড় ধরনের আক্রমণ তারা আগে থেকে ডিটেক্ট করতে পারছে। আমাদের দেশের জনগণও ঘুরে দাঁড়িয়েছে জঙ্গি নিরসনে। আমাদের প্রতিবেশী দেশ ভারত-সহ অন্যান্য দেশও এগিয়ে আসছে এই কাজে। তাদের টেকনোলজি আমাদের দিয়ে সহযোগিতা করেছে। এজন্য আমারা আরও সহজভাবে এগুলো করতে পারছি।”

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...