Wednesday, April 29, 2026

Kolkata High Court: কলকাতা হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, পিছলো SSC মামলার শুনানি

Date:

Share post:

ইন্টারনেট পরিষেবা বিভ্রাটের জেরে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) পিছিয়ে গেল SSC মামলার শুনানি। সোমবার, বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা ছিল উচ্চ আদালতে। কিন্তু সকাল থেকেই ইন্টারনেট (Internet) পরিষেবা বিভ্রাট দেখা দিয়েছে। ফলে সংশয় দেখা দিয়েছে মামলার শুনানিতে।

আরও পড়ুন-Parliament Winter Session:অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ

করোনার সময় থেকেই বিশেষ করে অনলাইন শুনানিতে জোর দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। এছাড়াও অনেক ক্ষেত্রেই আইনজীবীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেট পরিষেবা মাধ্যমেই শুনানিতে অংশ গ্রহণ করেন। সোমবারও তার ব্যাতিক্রম নেই। এদিন, এসএসসি (SSC)- মামলায় দিল্লি থেকে অনলাইনে অংশ নেওয়ার কথা ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikasranjan Bhattacharya)। কারণ, সংসদের অধিবেশন চলা সাংসদ বিকাশরঞ্জন এখন রাজধানীতে। কিন্তু ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হাওয়ায় এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল। পরবর্তী শুনানি আগামী সোমবার। অন্যদিকে, পুরভোটের মামলায় দিল্লি থেকে ভার্চুয়ালি থাকার কথা বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দের। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হলে, তাঁর উপস্থিতি ঘিরেও জটিলতা তৈরি হয়েছে।

হাইকোর্ট সূত্রে খবর, ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

Related articles

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...