Wednesday, May 27, 2026

BJP: প্রার্থী ঘোষণা বিজেপির, মহিলা প্রার্থীতেই প্রাধান্য

Date:

Share post:

দফায় দফায় বৈঠক শেষে কলকাতা পুরভোটের লড়াইয়ে সোমবারই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
এদিন ১৪৪ ওয়ার্ডেরই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী তালিকায় তরুণ মুখ বেশি। ৪৮ জনের বেশি তরুণ মুখ রয়েছে প্রার্থী তালিকায়। ৫০ জনের বেশি মহিলা প্রার্থী রাখা হয়েছে তালিকায়। এছাড়াও, ৩ জন চিকিৎসক ও ৫ জন আইনজীবীকে প্রার্থী করা হয়েছে। মহিলাদের মূলত প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানায় বিজেপি।তালিকায় আছেন ৪ জন শিক্ষক-অধ্যাপক।
জানান হয় যে পদ্ম শিবির এবার তাঁদের এই প্রার্থী তালিকায় মহিলাদের প্রাধান্য দিয়েছে। আস্থা রাখা হয়েছে তরুণ ব্রিগেডের ওপর। ১৪৪টি আসনের মধ্যে ৫০ জন মহিলা এবং ৪৮ জন নবীন প্রজন্ম। তালিকায় আছেন ৪ জন শিক্ষক-অধ্যাপক।
বিজেপির রাজ্য সহ সভাপতি তথা কলকাতা পুরভোটের নির্বাচনী ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার আমাদের নির্বাচনী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই তালিকা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদনের পরই আজ আমরা তালিকা ঘোষণা করছি।
শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের দলের কাজের একটা নির্দিষ্ট ধরন রয়েছে। কারও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর বিজেপির প্রার্থী তালিকা ঠিক হয় না। পার্টির ইচ্ছা, পার্টির ঐক্যমতই এখানে শেষ কথা। পার্টির সিদ্ধান্তই শেষ কথা।”

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে ‘সৌজন্য’ অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...