Wednesday, May 6, 2026

স্বামী মেনে গরুকে বিয়ে করে সংসার পাতলেন মহিলা!

Date:

Share post:

আর পাঁচটা পশুর মতো তাঁর মুখের কাছে মুখ এনে আদর করেছিল গরুটি। আর এর পর থেকেই মহিলার মনে হত মৃত স্বামীর পুনর্জন্ম হয়েছে গরুরূপে। এমনকি সেই বিশ্বাসে বিয়েও করেছেন গরুটিকে। সম্প্রতি এই অবাক করা ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়।

কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের খিম হাং এর বয়স ৭৪ বছর। ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন গত বছর। এর মধ্যেই একটি বাছুর তাঁর মুখের কাছে মুখ এনে আদর করেছিল। এরপর থেকেই বৃদ্ধার মনে হতে থাকে, গরুরূপে তার স্বামীর পুনর্জন্ম হয়েছে।

তা মনে হওয়ার পর গরুকে বিয়েও করেছেন ৭৪ বছরের খিম। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন তাঁরা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে। গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরেই রেখেছেন খিম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়মিত স্নান করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসাবেই তিনি যত্ন নিচ্ছেন গরুটির। এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন । এই ঘটনায় কেউ কেউ বৃদ্ধার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও ঘটনা নিয়ে খিম বলেছেন, ‘‘আমি মনে করি ওই গরু আমার স্বামী। কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।’’ তিনি আরও বলেছেন, ‘‘গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তার পর আমাকে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে আমার পিছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তার পর থেকেই আমার মনে হচ্ছে আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।’’

আরও পড়ুন- Congress: কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা প্রদেশ কংগ্রেস নেত্রীর

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...