Sunday, May 10, 2026

Indian cricket : দক্ষিণ আফ্রিকা সফরে বায়ো বাবলে থাকতে হবে বিরাটদের, জানাল দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফরে গিয়ে ভারতীয় দলকে (India team) থাকতে হবে বায়ো বাবলে। মঙ্গলবার এমনটাই জানান হল দক্ষিণ আফ্রিকার ইন্টারন‍্যাশনাল রিলেশনস অ‍্যান্ড কোঅপারেশন।

এদিন দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “ভারতীয় দলের সবার স্বাস্থ্য যাতে ঠিক থাকে, তার জন্য যা যা করা দরকার, আমরা তা করব। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই সম্পূর্ণ বায়ো বাবলের ব্যবস্থা করা হবে। একই ব্যবস্থা করা হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এ দলের জন্যও।”

এরপাশাপাশি ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারা লিখেছে, “অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় বিসিসিআই যে দল তুলে নেয়নি, তার জন্য ভারতীয় বোর্ডকে ধন্যবাদ।”

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের। ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের।

আরও পড়ুন:83: মুক্তি পেল ‘৮৩’ ছবির ট্রেলার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রণবীর

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...