Thursday, May 7, 2026

ত্রিপুরা পুরভোটে ব্যাপক রিগিং, প্রিসাইডিং অফিসারের বক্তব্যকে হাতিয়ার তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরা পুরভোটে(Tripura municipality Election) বিজেপির(BJP) গুন্ডা বাহিনীর ব্যাপক সন্ত্রাসের পরও ২০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল(TMC)। দখলে এসেছে একটি আসন। বহু জায়গাতেই দ্বিতীয় স্থান দখল করেছে ঘাসফুল শিবির। যদিও ত্রিপুরার নির্বাচনে আদতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর সেই অভিযোগের স্বপক্ষে এবার উঠে এলো ত্রিপুরা নির্বাচনের দায়িত্বে থাকা এক প্রিসাইডিং অফিসারের বক্তব্য। যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। সেই প্রিসাইডিং অফিসারের বক্তব্যকেই এবার হাতিয়ার করলাম তৃণমূল শিবির।

সংবাদপত্র প্রকাশিত ওই প্রতিবেদনে সরকারি আধিকারিক তাঁর বিস্তারিত অভিজ্ঞতা উল্লেখ করেছেন। তুলে ধরেছেন কিভাবে ভোট লুট করেছে বিজেপি গুন্ডাবাহিনী। বিশদে ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, ভোটের দিন ১০ থেকে ১৫ জন যুবক ভোট কেন্দ্রের ভেতরে ঢোকে এবং আধিকারিকদের বাইরে যেতে বলে অবাধে ছাপ্পা ভোট দেয়। শুধু ওই আধিকারিকের কেন্দ্র নয়, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আশেপাশের সমস্ত কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। জনৈক ওই আধিকারী নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে জানিয়েছেন, “এই দিন দেখব বলে বিজেপিকে ডেকে আনেনি। এই বিজেপির প্রতি ঘৃণা ধরে গেছে।”

অন্যদিকে প্রিসাইডিং অফিসারের সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ত্রিপুরা তৃণমূল। টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “প্রিসাইডিং অফিসারের নিজের ও তাঁর আশেপাশের বুথগুলিতে রিগিং অভিজ্ঞতা ভয়াবহ। গোটা ত্রিপুরা অসহায়তায় ভুগছে। ত্রিপুরায় বিজেপি গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করছে‌”।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...