Tuesday, June 23, 2026

Mamata Bandopadhyay: কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় নয়, BJP-কে বোল্ড আউট করাই লক্ষ্য: মমতা

Date:

Share post:

বিজেপি (Bjp) দেশে অগণতান্ত্রিক সরকার চালাচ্ছে। অবিলম্বে রাজনৈতিকভাবে তাদের দেশছাড়া করতে হবে। বুধবার, মুম্বইয়ে বিশিষ্টজনদের সভায় এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হটাতে প্রধানমন্ত্রীর মুখে কে? জনপ্রিয় লেখিকা শোভা দের (Shobha de) এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বিজেপিকে বোল্ড আউট করাই মূল লক্ষ্য । এরপরেই মমতা বলেন, “খেলা হবে” । এই স্লোগানে গলা মেলান বিশিষ্টরা।

আরও পড়ুন- TMC: “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না”, সাংসদ সাসপেন্ডের ঘটনায় সরকারের প্রস্তাব ওড়ালেন সৌগত

মমতা বলেন, “আমাদের লক্ষ্য দেশ এবং গণতন্ত্র বাঁচানো।” তৃণমূল নেত্রী অভিযোগ করেন, ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি। বাংলার ঐক্য নষ্ট করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। “বিজেপির অগণতান্ত্রিক মনোভাবকে রুখতে হবে, দেশ ও সমাজকে ভাগ করতে দেব না”। বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তৃণমূল (Tmc) সুপ্রিমো।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...