Monday, May 11, 2026

Nadia: কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকে মহুয়াকে সতর্ক করলেন মমতা

Date:

Share post:

বারবারই সব দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কিন্তু তাও বারবার অভিযোগ উঠছে মনোমালিন্যের। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে দলীয় নেতাদের সঙ্গে মনোমালিন্যের অভিযোগ উঠেছে। এর জেরে বারবার অস্বস্তিতে পড়েছে শাসকদল। এনিয়েই বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে মহুয়া মৈত্রকে সতর্ক করলেন মমতা।
প্রশাসনিক সভা থেকে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন, প্রশাসনিক বৈঠকে মহুয়া মৈত্রকে কড়া সুরেরই মুখ্যমন্ত্রী বলেন, “মহুয়া এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। কে কার পক্ষে-বিপক্ষে দেখার দরকার নেই। সাজিয়ে-গুছিয়ে লোক পাঠিয়ে ইউটিউবে বা ডিজিট্যালে দিয়ে দিলাম! এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। যখন নির্বাচন হবে, তখন দল ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে নয়। সুতরাং এখানে কোন মতপার্থক্য রাখা উচিৎ নয়।”
নদিয়া উত্তর জেলা তৃণমূলের সভাপতি জয়ন্ত সাহাকে মমতা বলেন, “আমি পুলিসকে দিয়ে তদন্ত করিয়েছি। আমি জানি সাজিয়ে ঘটনা ঘটানো হয়েছে। সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।”
রাজনৈতিক মহলের মতে, নদিয়ার জেলার কোনও মনোমালিন্যের প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সেজন্যই প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...