Saturday, May 23, 2026

কংগ্ৰেস ছাড়াও সম্ভব বিরোধী জোট, এবার বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর

Date:

Share post:

বিজেপি বিরোধিতায় জাতীয় রাজনীতিতে ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে বসে থাকা কংগ্রেসকে বারবার কটাক্ষ করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি কংগ্রেসের(Congress) সঙ্গে দূরত্ব বজায় রেখে ২৪-কে নজরে রেখে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজও শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতেই এবার বিস্ফোরণ ঘটালে ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। জানিয়ে দিলেন, কংগ্রেস ছাড়াও বিজেপি বিরোধী জোট সম্ভব। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ফ্রন্টে আর অনিবার্য নয় কংগ্রেস।

সম্প্রতি এক সর্বভারতীয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “১৯৮৪ সালের পর আর একটা লোকসভা নির্বাচনও কংগ্রেস একার দমে জেতেনি। সব ভোটেই সরকার গড়তে কোনও কোনও দলের সমর্থন প্রয়োজন হয়েছে হাত শিবিরের। গত এক দশকে তো ৯০ শতাংশ নির্বাচনেই হাত শিবির পরাস্ত হয়েছে। কংগ্রেস নেতারা মনে করেন শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু এই ধারণা একেবারে ভুল।” শুধু তাই নয় পিকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন, কংগ্রেসকে যদি নিজেদের অবস্থা শোধরাতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি নির্বাচন করতে হবে। শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে নরেন্দ্র মোদির (Narendra Modi) মতো নেতাকে হারানো যাবে না। কংগ্রেস নেতারা সেটা বোঝেন না।

আরও পড়ুন:প্রকাশ্যে নমাজ নয়! গেরুয়া রাজ্য হরিয়ানায় ‘একুশে আইন’ খট্টরের

উল্লেখ্য, কয়েক মাস আগেই বিজেপি বিরোধী ফ্রন্ট গড়তে কোমর বেঁধে ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। দফায় দফায় তিনি বৈঠক করেছেন শরদ পাওয়ার সঙ্গে। তখন অবশ্য কংগ্রেসকে নিয়ে ফ্রন্ট গড়ার কথা বলেছিলেন তিনি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে প্রেক্ষাপট বদলে গিয়েছে। দেশজুড়ে কংগ্রেসের শক্তিক্ষয় অন্যদিকে তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়েছে। বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে পিকের মন্তব্যে রাজনৈতিক মহলের অনুমান, আসলে তৃণমূলকে কংগ্রেসের বিকল্প হিসেবে দেখছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...