Wednesday, May 6, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শনিবার আইএসএলে চেন্নাইয়ান এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান। বাগানের একমাত্র গোল লিস্টন কোলোসোর। পরপর দুই ম্যাচে হারের পর অবশেষে এক পয়েন্ট ঘরে তুলল হাবাসের দল।

২) রবিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে, লিগ টেবিলে এই মুহূর্তে লাস্ট বয় মানোলো দিয়াজের দল। তাই তো কেরলার বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

৩) ‘বিরাট কোহলির সঙ্গে তাঁর কথাও হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।’ বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একদিনের ক্রিকেটে বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আবারও মুখ খুললেন সৌরভ।

৪) বিজয় হাজারের ট্রফিতে আবারও হার বাংলার ।পুদুচেরির পর শনিবার তামিলনাড়ুর কাছে হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। এদিন তামিলনাড়ুর কাছে ১৪৬ রানের বড় হার হজম করতে হল বাংলা দলকে।

৫) উদ্ধার হল মারাদোনার চুরি যাওয়া ঘড়ি। দুবাই থেকে দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল অসমে। খবর টুইট করে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...