“ভারত হিন্দুদের দেশ, কিন্তু হিন্দুত্ববাদের নয়।” এই দুইয়ের মধ্যেকার ফারাক স্পষ্ট করে দিয়ে রবিবার রাজস্থানের(Rajsthan) জয়পুর থেকে বিজেপি(BJP) ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।


রবিবার রাজস্থানের জয়পুরে কংগ্রেসের এক জনসভায় উপস্থিত হয়ে সাংসদ রাহুল গান্ধী বলেন, ২০১৪ সাল থেকে ভারতে হিন্দুত্ববাদীদের রাজ চলছে। তবে এখন সময় এসেছে হিন্দুদের ক্ষমতা ফিরিয়ে আনার। এরপরই হিন্দু ও হিন্দুত্ববাদীদের মধ্যেকার ফারাক স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, মহাত্মা গান্ধী হিন্দু ছিলেন, আর নাথুরাম গডসে হিন্দুত্ববাদী। সত্য নয় ওনাদের ক্ষমতা চাই। তবে হিন্দু সর্বদা সত্যের সঙ্গে থাকে কখনো ভয় পায় না। পাশাপাশি রাহুল গান্ধী আরও বলেন, হিন্দুত্ববাদী নই, আমি হিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার ৩-৪ জন বন্ধুর সঙ্গে মিলে ৭ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। দেশে এখন ভয়াবহ মূল্যবৃদ্ধি, দেশের মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন। এই সবকিছুর জন্য দায়ী এই হিন্দুত্ববাদীরা। কারণ তারা যে কোনো মূল্যে ক্ষমতা চায়।
আরও পড়ুন:ব্যাঙ্ক ডুবলে মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা বিমা, মোদির আশ্বাসে ভরাডুবির আশঙ্কা

হিন্দু ও হিন্দুত্ববাদী দুটি আলাদা শব্দ তার স্পষ্ট করে দিয়ে রাহুল আরো বলেন, ঠিক যেভাবে দুটি প্রাণীর একটি আত্মা হতে পারে না, ঠিক সেভাবেই দুটি আলাদা শব্দের অর্থ এক হতে পারে না। হিন্দু সে যে কোনও কিছুকে ভয় পায় না এবং সকলকে আপন করে নিয়ে চলে।


















