বিজয় হাজারে ট্রফিতে( Vijay Hazare Trophy) জয়ে ফিরল বাংলা( Bengal)। রবিবার শক্তিশালী মুম্বইকে (Mumbai) ৬৭ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব্যাটিং অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদের। এই জয় পেলেও, নকআউটে যাওয়ার রাস্তা এখনও কঠিণ বাংলার কাছে। এর কারণ বাংলার দুর্বল রান রেট। রবিবার মুম্বইকে হারানোয় ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান করেন বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব্যাটিং করেন অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ। ১১০ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১০৬ রান করেন শাহবাজ আহমেদ। ৩৩ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নেন মোহিত অবস্তীর। একটি করে উইকেট নেন আনকোলেকার, প্রসান্ত সোলাঙ্কী এবং তানুশ কৌতান।

জবাবে ব্যাট করতে নেমে ২২৩ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই চালান সূর্যকুমার যাদব। ৪৯ রান করেন তিনি। ৪৭ রান করেন অমরান জাফার। বাংলার হয়ে তিন উইকেট নেন প্রদিপ্ত প্রামানীক। একটি করে উইকেট নেন মুকেশ যাদব, আকাশদীপ, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ এবং রানজোত সিং। মুম্বইয়ের স্কোর যখন ৪১ ওভারে ৮ উইকেটে ২২৩, তখন বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। যার ফলে ভিজেডি প্রক্রিয়ায় ৬৭ রানে জেতে বাংলা।


এই ম্যাচ জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন,” এই জয় দুরন্ত জয়। অনুষ্টপ ভালো ব্যাট করেছে। শাহবাজ আহমেদ দুরন্ত ব্যাটিং করেছেন। আমাদের ব্যাটিং থেকে বোলিং সব দিকে দিয়ে আমরা সেরা।”

আরও পড়ুন:Sourav Ganguly: কেন বিরাটকে সরিয়ে নেতা রোহিত? আসল কারণ জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট
















