Thursday, May 7, 2026

Buxa: ‘বাঘমামা’র দেখা মিলতেই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি, হতাশ পর্যটকরা

Date:

Share post:

১৯৯৮ সালে তার দেখা পাওয়া গিয়েছিল। দীর্ঘ ২৩ বছর পর ফের বক্সার জঙ্গলে দেখা মিলেছে বাঘের। বন দফতরের পাতা ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ৷ দীর্ঘ এতবছর পর উত্তরবঙ্গে বক্সার জঙ্গলে বাঘের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই খুশি বন দফতর, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মী ও আধিকারিকরা ৷ খুশি পরিবেশ প্রেমীরা। তবে কিছুটা খারাপ খবরও রয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী কয়েকদিন আপাতত বন্ধ রাখা হল বক্সারে জঙ্গল সাফারি। ফলে কিছুটা হলেও হতাশ পর্যটকেরা।

বক্সারে শেষবার ‘বাঘমামা’র দেখা পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে। এরপর বক্সার জঙ্গল থেকে যেন হারিয়ে গিয়েছিল বাঘের অস্তিত্ব। জঙ্গলে বাঘ নেই বলে একটা অপবাদ ছিল। নামে বক্সা টাইগার রিজার্ভ, কিন্তু নেই কোনও বাঘ। সেই শাপমুক্তি হল এবার। তবে সতর্কতা হিসেবে আগামী কয়েকদিন আপাতত বক্সারে বন্ধ করা হয়েছে জঙ্গল সাফারি। এ প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী ৭-৮ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে যাতে বাঘ চলে যেতে না পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে ক’টি বাঘ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান বনমন্ত্রী।

আরও পড়ুন- Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, দুই বছরের সন্তানকে খুন করল মা!

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...