Friday, June 5, 2026

ওমিক্রন আক্রান্ত নন ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগী

Date:

Share post:

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। ওমিক্রন থাবা বসায়নি ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ রোগীর দেহে। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন কলকাতার বাসিন্দা ১৮ বছরের এক তরুণী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী তাঁর RT-PCR টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।তিনি করোনার কোন স্ট্রেনে আক্রান্ত, তা জানতে তড়িঘড়ি তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়।

আরও পড়ুন- Miss Universe:হারনাজের হাত ধরে ২১ বছর পর ফের মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত

সোমবার  সকালেই পাওয়া গিয়েছে রিপোর্ট। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই তরুণী ডেল্টা প্লাসে আক্রান্ত। আপাতত তিনি বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন। ওই তরুণীর শরীরে সেভাবে করোনার বিশেষ কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...