Wednesday, May 13, 2026

এ মাসেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ মন্ত্রিসভার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপসে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে।সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরও দেড় থেকে ২ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় ৪ কোটি টিকা আছে। যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনও অসুবিধা নেই।

আরও পড়ুন- Murder:বাঁশদ্রোণী খুনের ঘটনায় গ্রেফতার ২, অভিযুক্ত নিহতর ভাইয়ের স্ত্রীও
মন্ত্রী আরও বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের ছাত্রদের টিকার ওপর জোর দেওয়ার নির্দেশ দেন। এটা যেহেতু ফাইজারের টিকা দিতে হচ্ছে। এটা যাতে আরও বাড়ে, গতি যেন আনতে পারি, সে জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এক হাজার বুথ আমরা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...