Thursday, May 14, 2026

ঝোড়ো ইনিংস শুরু শীতের, আজ মরশুমের শীতলতম দিন

Date:

Share post:

নিম্নচাপের ধাক্কা কাটিয়ে অবশেষে রাজ্যে ঝড়ো ইনিংস শুরু করলো শীত(Winter)। পৌষ মাসের শুরুতেই এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়ে পৌঁছলো ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ মরশুমের শীতলতম দিন। ধাপে ধাপে আরও নামবে তাপমাত্রার পারদ। শীত প্রেমীদের জন্য যা নিশ্চিত ভাবেই আনন্দের খবর।

আবহাওয়া দপ্তরের(Weather update) তরফে জানানো হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে, সঙ্গে থাকবে শীতের মিঠে রোদ্দুর। আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

অন্যদিকে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে। ফলে, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা আরও নামতে শুরু করবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ ক্রমশ বাড়বে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...