Saturday, March 14, 2026

পুরভোটের আগের সন্ধ্যায় শহরে নাকা তল্লাশিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

Date:

Share post:

কলকাতা পুরভোটে(Kolkata Municipal Election) কোনওরকম অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police) ও রাজ্য প্রশাসন। ভোটের আগের দিন কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সিট ও এন্ট্রান্স পয়েন্টে জোরদার নাকা তল্লাশি (Naka Checking) চলছে। বহিরাগতদের প্রবেশ আটকাতে ভোটের দিনও চলবে নাকা তল্লাশি চলবে।

তার মাঝেই আজ, শনিবার ভোটের ঠিক আগের সন্ধ্যায় তল্লাশি চালানোর সময় শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র। দক্ষিণ কলকাতার তারাতলার-জিঞ্জিরা বাজার এলাকার কাছে সেভেন এমএম (7MM) পিস্তল-সহ দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkta Police) গোয়েন্দা শাখা। ধৃতদের নাম সৌমেন মালাকার (৩১) ওরফে নীল, নিশান্ত চৌধুরী (২০) ওরফে গলু। ভোটের ঠিক আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, তারাতলা এলাকা থেকে কলকাতায় ঢোকার মুখে গাড়িগুলি থামিয়ে তল্লাশি চলছিল। তখনই একটি বাইকে চড়ে দুই সন্দেহভাজন যুবককে যেতে দেখা যায়। পুলিশ বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তখনই একজনের পকেট থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়। একইসঙ্গে ৫ রাউন্ড কার্তুজ পাওয়া যায় তাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে সেই পিস্তল বাজেয়াপ্ত করে নিউআলিপুর থানার পুলিশ। ওই তিন যুবককে জন্য গ্রেপ্তারও করা হয়। ঠিক কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে ঢুকছিল, তা জানতে জেরা শুরু করে পুলিশ।

আরও পড়ুন- ‘বেচে দেওয়ার এক ভয়াবহ খেলায় নেমেছেন’! প্রধানমন্ত্রীকে কটাক্ষ, এবার বেসুরো রন্তিদেব

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...