Wednesday, May 13, 2026

কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

মেজাজ হারিয়ে এক কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদ তথা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brijbhushan Sharan Singh) রাঁচিতে আয়োজিত হয়েছে অনুর্ধ্ব-১৫ কুস্তি জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে এক কুস্তিগীরকে সপাটে চড় মেরেছেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি। ভাইরাল সেই ভিডিও।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বয়সের কারণে ওই কুস্তিগীরকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না। সুযোগ দেওয়ার আবেদন জানাতে সেই কুস্তিগির পৌঁছে গিয়েছিলেন ফেডারেশনের সভাপতির কাছে। তখনই বিজেপি সাংসদ ব্রিজভূষণ মেজাজ হারিয়ে জুনিয়র কুস্তিগিরকে থাপ্পড় মারেন। এবং তার পরই মঞ্চ থেকে নেমে যান।

এই ঘটনার পর ব্রিজভূষণ জানিয়েছেন, “ওই প্রতিযোগীকে অংশ নিতে দিলে তা অন্য কুস্তিগীরদের উপর প্রভাব পড়ত। সেই জন্যই তাকে নামতে দেওয়া হয়নি।”

রইল সেই ভিডিও:

আরও পড়ুন:KL Rahul: দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হলেন কে এল রাহুল

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...