Tuesday, June 23, 2026

KMC Elections: কলকাতার পুরভোটে বিচ্ছিন্ন অশান্তি, বোমার আঘাতে গুরুতর জখম ১ ভোটার

Date:

Share post:

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চলছে কলকাতা পুরভোট (KMC Elections)। শিয়ালদহে টাকি স্কুলের সামনে এবং বেলেঘাটায় (Beleghata) ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। গুরুতর জখম হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বিশাল পুলিশবাহিনী খান্না হাইস্কুলের সামনে রয়েছে। কীভাবে ঘটল বোমবাজির ঘটনা, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এদিকে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫১ শতাংশ। দুপুর ১২ টা পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। তাদের অভিযোগ, স্বাভাবিক ভোট (KMC Elections) প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। সকালেই টুইটারে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি নেতা অমিত মালব্য।

আরও পড়ুন-হাসপাতাল দখল করে বিজেপির বেআইনি বিরিয়ানি মোচ্ছব, হাতেনাতে ধরে ফেললেন এলাকাবাসী

কলকাতায় ১৪৪ ওয়ার্ডে মোট বুথ সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সঙ্খ্যা ১হাজার ১৩৯ টি। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ কর্মী। প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্ব ২-৪ জন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...